• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ

Lovelu / ৫২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার শিক্ষার্থীদের ছবক প্রদান ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২৪ অক্টোর-২০২৬) এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয় এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।

 

মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসানের পরিচালনায় সভাপতিত্বে ও মাসিয়াত সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রওজাতুল জান্নাত মহিলা মাদ্রাসার মুহতামিম ক্বারী মাওলানা রবিউল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সজীব পাটোয়ারী, শাহিন কাদির এবং অভিভাবক সোহেল রানা, শরিফুল ইসলাম, মাহমুদা আক্তার, সুমি বেগম ও সিমা বেগম।

 

বক্তব্যে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজমুল হাসান বলেন, শিক্ষার্থীদের মানসম্মত দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে মাদ্রাসাটিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন ও তাদের মেধা বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে।মমাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তিনি অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

 

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category