• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

ফলোআপঃ মতলব উত্তরে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু

মাজেদা বেগমের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের ॥ ময়না তদন্তের রির্পোটের অপেক্ষায়

Lovelu / ৩৭৬ Time View
Update : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম (৭৫) মারা যান। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ১২নং ফরাজিকান্দি ইউনিয়নের সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে নারগিস বেগম (৫৫) এর বৃদ্ধার মা মাজেদা বেগম (৭৫) প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন তার পরিবার। বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারী) নিহত মাজেদা বেগম ছেলে রামদাসপুর নিশান খোলা গ্রামের মোস্তফা মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মুস্তাকিন সরকারসহ চার জনকে আসামী করা হয়েছে বলে জানা যায়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায়, এ মৃত্যু নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলা হচ্ছে। সরকার পাড়া গ্রামের সরকার বাড়িতে সম্পত্তিগত বিরোধের জের ধরে দীর্ঘ দিন যাবত বিবাদ চলছে। এ বিষয়ে মামলা চলছে। ৯ ফেব্রুয়ারি বুধবার দুপুরে হামলার ঘটনা । মাজেদা বেগমের মৃত্যু হয়েছে রবিবার (২০ ফেব্রুয়ারি)। হাসপাতালে নেওয়ার পর দিন তার মৃত্যু হয়।

মাজেদা বেগমের মৃত্যুর কারন জানা যাবে তার ময়না তদন্তের রির্পোটের পর। ময়না রির্পোটে জানা যাবে মাজেদা বেগম হত্যা করা হয়েছে কিংবা অন্য কোন কারনে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৫ ফেব্রুয়ারী) নারগিস বেগমের মেয়ে ইতি দৈনিক চাঁদপুর কন্ঠকে জানান মুস্তাকিন সরকারের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। ঘটনার দিন মুস্তাকিন আমার মা ও নানীকে বেদম পিঠায়। তার এই পিঠানোর কারনে আমার নানী মারা গেছে।

১২নং ফরাজিকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, এ ঘটনার যেনো ন্যায় বিচার হয় তার জন্য আমি সার্বিক সহযোগিতা করবো।

মতলব উত্তর থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাজেদা বেগমের ছেলে বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। মামলা নেওয়া হয়েছে। পুলিশ আইনী ব্যবস্থা গ্রহন করছে। অভিযুক্তদের আটকের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category