• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

মতলব বাজার অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপকের বিদায় সংবর্ধনা  

Lovelu / ৪২২ Time View
Update : শুক্রবার, ১০ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব বাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মোঃ জাকির খানের বিদায় ও নবাগত শাখা ব্যবস্থাপক গোপাল ভৌমিক এর যোগদান উপলক্ষে বিদায়-বরণ সংবর্ধনা ও গ্রাহক সমাবেশ জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৭ টার সময় মতলব বাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখায় এ বিদায়-বরণ সংবর্ধনা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, অগ্রণী ব্যাংক লিমিটেড এর মহাব্যবস্থাপক ও সার্কেল প্রধান কুমিল্লা সার্কেল মোঃ আবুল বাশার।
মতলব বাজার বনিব ও জনকল্যান সমিতি এর সভাপতি কাজী নাসির উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও চাঁদপুর নতুন বাজার শাখা অগ্রনী ব্যাংক শাখার সিনিয়র অফিসার মোঃ শরীফ উল্লাহ’র সঞ্চালনায় বিদায়-বরণ সংবর্ধনা ও গ্রাহক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অগ্রণী ব্যাংক চাঁদপুর অঞ্চল এর উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান লক্ষন চন্দ্র সিং,অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মোঃ শরীফ উল্লাহ, ও সদ্য অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থপাক মিসেস গীতা মজুমদার।
এছাড়া আরো অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মতলব বাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মোঃ জাকির খান, নবাগত শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার গোপাল ভৌমিক,মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন মিয়া,মতলব ডিগ্রি কলেজের প্রভাষক সাংবাদিক জাকির হোসেন, অগ্রণী ব্যাংক লিমিটেড ছেংগারচর বাজার ব্যবস্থাপক ও চাঁদপুর জেলা অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সিদ্দিক, অত্র ব্যাংকের পক্ষ থেকে এএইচএম শাহরিয়ার, গ্রাহক শাখার পক্ষ থেকে মোজাম্মেল হক খোকন, মোঃ জাকির হোসেন, মোঃ সেলিম সরকার, এম আজিজ বাবুল, শংকর রাও নাগ, টুকু মিয়া ফরাজী, এসপিও বাবুরহাট শাখার ব্যবস্থাপক কাজী কাউছার হোসাইন, পিও আঁকা নিজাম উল হায়দার, পিও মোঃ খোরশেদ আলম এসপিও আলমগীর হোসেন ফরাজী মোঃ ইলিয়াছ মিয়াজী, ছেংগারচর বাজারের ব্যববসায়ী মোঃ শেখ ফরিদ বেপারী প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক,সামাজিক নেতৃবৃন্দ,মতলব বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ব্যাংকের গ্রহক সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রুহিতারপাড় গ্রামের কৃতি সন্তান মতলব বাজার অগ্রণী ব্যাংক লিমিটেড শাখার বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক মোঃ জাকির খান গত ৩১ মে তার চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন। ব্যক্তি জীবনে জাকির হোসেন খান ৩ ছেলে ও ১ মেয়ের জনক। তার সহধর্মিনী ইমামপুর পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।চাকুরী জীবনে উপজেলার ছেংগারচর বাজার,মতলববাজার,বাবুরহাট,চাঁদপুর সদরসহ কয়েকটি শাখায় সততা,নিষ্ঠা,আন্তরিকতা ও সুনামের সহিদ অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন সফল ব্যংকার ছিলেন। চাঁদপুর অঞ্চল এর অফিসার সমিতির সভাপতি ছিলেন। তার অবসর ও নবাগত ব্যবস্থাপকের গমন উপলক্ষ্যে এ বিদায়-বরণ সংবর্ধনাার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category