• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা মাধ্যমিক স্তরের শিক্ষায় দুর্বলতা উচ্চশিক্ষায় প্রভাব ফেলেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ধনাগোদা নদীর ওপর মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু প্রকল্প পরিদর্শনে কোরিয়ান প্রতিনিধি দল নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে প্রাণিসম্পদ প্রদর্শনীঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  একদল মানুষ আছে বাংলাদেশে তারা রাজনীতি করে ধর্মকে বিক্রি করে : ড. জালাল উদ্দিন  কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী: ইঞ্জি. শাহনাজ শারমিন  শ্রীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ভষ্মিভূত মতলব উত্তরে মোবাইল কোর্টে ব্যবসায়ী ও গাড়ী চালককে ২০হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জের মাওয়ায় সড়ক দুর্ঘটনা বিরামপুরে ট্রেনের যাত্রাবিরতি জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মতলবের নায়েরগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতি

Lovelu / ১৯৮ Time View
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ১২ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৪টায় বাজারের পাহারাদারদেরকে হাত-পা বেধে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে বলে বাজারের ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়।

ডাকাত দলের সদস্যরা বাজারের নূর উদ্দিনের মোবাইলের দোকান, লক্ষ্মন মাঝির রাত্রী স্বর্ণ শিল্পালয়, নিত্যু স্বর্ণকারের পলি স্বর্ণ শিল্পালয়, রিংকু বণিকের লোকনাথ শিল্পালয় এবং কেশব মাঝির প্রিতম স্বর্ণ শিল্পালয়ের তালা ভেঙ্গে ডাকাতি করে। ডাকাত দলের সদস্যরা প্রায় ৭ লাখ টাকা স্বর্ণালঙ্কার, মোবাইলসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে পাহারাদারের ডাক-চিৎকারে বাজারের ব্যবসায়ী ও আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে এবং ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়।

ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে ১৩ সেপ্টেম্বর ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মোঃ মাইনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিংকু বণিক জানান, আমার দোকানে থাকা স্বর্ণালঙ্কারসহ অনেক মালামাল নিয়ে গেছে। বাজারের পাহারাদারকে হাত-পা বেধে এ ঘটনাটি ঘটিয়েছে।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category