• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Headline
ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা মানসিক প্রতিবন্ধী ইদ্রিসের মাথা গোঁজার ঠাঁই, ঘর উপহার দিল ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন ত্রিশালে ‘স্বপ্নের নজরুল সিটি শিশুপার্ক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল

মতলব দক্ষিণ উপজেলার ইউএনও এর বিদায় ও বরণ অনুষ্ঠান

Lovelu / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের বিদায় ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেনু দাসের বরণ অনুষ্ঠান ১১ অক্টোবর উপজেলা পরিষদের হলরুমে ১১টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। এ সময় বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুসরাত জাহান মিথেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোঃ আলী, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল, কাউন্সিলর পিন্টু সাহা, নায়েরগাঁও উত্তর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, স্কাউটের সাবেক সাধারণ সম্পাদক বিউটি বেগম, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গনেশ ভৌমিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লা সরকার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, আল-আমিন ক্রীড়াচক্রের সভাপতি এসএম সেলিম, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ জাকির হোসেন, সাংবাদিক রোকনুজ্জামান রোকন, উপজেলা চেয়ারম্যানের সিএ রিয়াজ সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষা অফিসার মজিবুর রহমান। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপজেলা পেশ ইমাম মাওলানা মোরশেদুল আলম সিরাজী ও গীতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা বিভুতি ভূষণ মজুমদার।

অনুষ্ঠানের আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও ফাহমিদা হককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং নবাগত ইউএনও রেনু দাসকে ফুল দিয়ে বরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category