• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলব দক্ষিণে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন

Lovelu / ১৯৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৮ অক্টোবর উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তর্বক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেনু দাস-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, ফারুক বিন জামান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার, পল্লী বিদ্যুতের ডিজিএম শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, ফারুক আহমেদ বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক শ্যামল চন্দ্র দাস, মতলব পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক গোলাম হায়দার মোল্লা, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক জালাল উদ্দিন খানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোরশেদুল আলম ও গীতা পাঠ করেন গণেশ ভৌমিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category