• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা পেলো অনুদানের চেক

Lovelu / ৩৬০ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২

আল-আমিন ভূইয়াঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পরিষদের রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত হতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা পেলো অনুদান চেক। প্রদান করা হয়েছে। ১০ আগস্ট(বুধবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে চেক প্রদান করা হয়।চেক প্রদানের উদ্বোধন ও সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি , উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও কৃষকবৃন্দ।

আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারের সদস্যদের মাঝে ৩ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category