• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

মতলব উত্তরে স্বামীর হাতে স্ত্রী খুন। ঘাতক আটক 

Lovelu / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

শহীদুল ইসলাম খোকন  : 

 

চাঁদপুরের মতলব উত্তরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। শুক্রবার রাতে ভোররাতে উপজলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। ঘাতক স্বামী ইয়াসিন বাগ আটক রয়েছে। 

 

স্থানীয় সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের গাজীপুর গ্রামের শাহ আলম বাগের ছেলে ইয়াসিন বাগ তার স্ত্রী ফেরদৌসি বেগমকে শুক্রবার রাতে হত্যা করে মেঘনা ধনাগোধা নদীর চরমাছুয়া এলাকায় ফেলে দেয়। পরে সকাল ৭ টার দিকে এক পথচারী লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

 

এদিকে নিহত ফেরদৌসী বেগমের বড় বোন মনোয়ারা বেগম জানান, শুক্রবার ভোরর ৫ টার দিকে ইয়াসিন  ফোন দিয়ে বলেন, আপনার বোনকে পাওয়া যাচ্ছে না।পড়ে মনোয়ারা ও তার আত্মীয় স্বজনরা বোনের বাড়িতে  গেলে ঘর তালাবদ্ধ দেখতে পায়। ইয়াসিনকে ফোন দিলে সে ফোন রিসিভ করে না। পরে খবর পেলাম সে আমার বোনকে মেরে নদীতে ফেলে রেখেছে। এদিকে স্থানীয়রা ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তবে পরকীয়া প্রেমের জেরধরে এ হত্যাকান্ড  এ  ঘটেছে বলে স্থানীয়রা জানায়। নিহত ফেরদৌসী বেগম ২ সন্তানের জননী।

 

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ঘাতক স্বামী ইয়াসিন বাগকে আটক  করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category