• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে স্বাধীনতা দিবসে ৪০ জন ডাক্তারের বিনামূল্যে চিকিৎসা সেবা

Lovelu / ২৩৯ Time View
Update : রবিবার, ২৭ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় স্বাধীনতা দিবসে ৪০ জন ডাক্তার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছেন। ২৬ মার্চ নিশ্চিন্তপুর আমির হোসেন মিয়াজী মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পে ৪০ জন গুনী ডাক্তারের কাছ থেকে সেবা নিয়েছেন প্রায় ৫ সহস্রাধিক মানুষ। বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে।

বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম আয়োজন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও আমির হোসেন মিয়াজী মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি ডাঃ শামীম আহমেদ। উদ্বোধনের সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নিশ্চিতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন সহকারী প্রধান শিক্ষক অহিদুল ইসলাম, প্রাক্তন সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, বজ্রবাসী রায়, মোঃ ফজলুল করিম, মোঃ নুরুল ইসলাম, মোঃ মোরশেদ আলম, এইজ.এম জিলানী, মোসাঃ শামসুন্নাহার।
আমির হোসেন মেমোরিয়াল ফাউন্ডেশন এর সহ-সভাপতি শাহিন কাদির জমাদারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি মোঃ মাসুদ আলম কাজল, ডাঃ শামীম আহমেদ খান, ডাঃ মোঃ শহীদ উল্লা, অ্যাড. বশির উল্লাহ মুন্সি প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলোয়াত মোঃ শাহআলম।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডাঃ শামীম আহমেদ বলেন, মানুষের সেবা করার জন্য বাবার নামে ফাউন্ডেশন করেছি। চিকিৎসাসহ নানা সমস্যা সমাধানে মানুষের পাশে থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category