• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

সাংবাদিক নাদিমকে নৃশংস হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে

মতলব উত্তরে সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Lovelu / ২৭১ Time View
Update : রবিবার, ১৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরে ইউপি চেয়ারম্যান কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শামসুজ্জামান ডলারের সভাপতিত্বে ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক শহীদুল ইসলাম খোকন, তুহিন ফয়েজ, ইসমাইল খান টিটু, মমিনুল ইসলাম, মোঃ দ্বীন ইসলাম, আমিনুল ইসলাম সিপাহী, শফিক রানা, সুমন আহমেদ, তাইজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বি সহ সাংবাদিকবৃন্দ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, অনিয়ম দুর্নীতির তথ্য তুলে সংবাদ প্রকাশ করায় সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান বাবু কর্তৃক সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে যে নৃশংস হত্যা করেছে তা একটি ঘৃণ্যতম অপরাধের সামিল। আমরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে জড়িতদের দ্রুত ফাঁসি দিতে হবে।

বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে। তাহলে দেশের সাংবাদিক সমাজ হুমকির মুখে পড়বে এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তা বাধা হয়ে দাঁড়াবে। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের পবিত্র কলম চলবেই। সুতরাং অপরাধীরা সাবধান হয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category