• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে শ্যামনগর ফুটবল প্রিমিয়াম লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Lovelu / ১৪৯ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের শ্যামনগর ফুটবল প্রিমিয়াম লীগ কর্তৃক আয়োজিত (সিজন-২) টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত শ্যামনগর ফুটবল প্রিমিয়াম লীগ কর্তৃক আয়োজিত (সিজন-২) টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকার।
সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আলমাছ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুন সরকার, সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. ফয়েজ।
আরো বক্তব্য রাখেন সাদুল্ল্যাপুর ইউনিয়ন যুবদলের সভপাতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়া পাঠান, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক গাজী মামুন।
উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সহ সভাপতি বিল্লাল প্রধান, কবির মুন্সি, সাংগঠনিক সম্পাদক আল মামুন বাবু, বিএনপি নেতা মো. হান্নান প্রধান, সাবেক ছাত্র নেতা জাহিদুল ইসলাম জজ, মেহেদী হাসান আশিক।
ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে মুরাদ ফুটবল একাদশ-১ এবং মাহি একাদশ-২ গোল করে জয় লাভ করে।
রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন মো. রাজিব হোসেন, সহকারী রেফারি বিজয় ও রাকিব।
এ সময় বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত থাকবে। এখনকার যুব সমাজ বেশীরভাগ সময় সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে। এই ধরনের আয়োজন অব্যাহত থাকলে তারা আবারও মাঠে ফিরে আসবে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সহায়ক হবে। খেলাধুলা মাদক থেকে দূরে রাখে আমরা চাই যুব সমাজ এই ইউনিয়নের প্রতিটি গ্রামে এরকম ভাবে খেলার আয়োজন করে।
খেলা শেষে বিজয়ী এবং রানার্সআপ দলকে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category