• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে ১০ জেলে আটক

Lovelu / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

শহীদুল ইসলাম খোকন :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে  মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ১০জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।  ১৭ অক্টোবর(মঙ্গলবার)  মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃতরা হলো- মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের এখলাছপুর গ্রামের রুহুল আমিন বেপারির ছেলে মোঃ নুরু বেপারী(৪০), আলমাছ মিয়াজির ছেলে মো. সাজু মিয়াজি (২২), মহারাজ চন্দ্র বর্মনের ছেলে সুৃমন চন্দ্র বর্মন (৩৫), হাশিমপুর গ্রামের মনির হোসেন মিয়াজির ছেলে নবীর হোসেন মিয়াজি (২৮), মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন বেপারী(৩৯), হাশিমপুর গ্রামের মনির গাজীর ছেলে মোঃ সোহেল(২৭), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চর মোহন গ্রামের মোস্তফা রাঢ়ীর ছেলে মোঃ নওশেদ রাঢ়ী (২৭), ইলিয়াস মোল্লার মোঃ রুবেল মোল্লা(২০), মফিজুল ইসলামের ছেলে মোঃ রিয়াজ(১৯) ও কালীপুর অস্থায়ী নৌফাঁড়ি পুলিশ মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি গ্রামের মৃত হান্নান মুন্সির ছেলে মোঃ কুদ্দুস মুন্সি(৫৪)।

 

মোহনপুর নৌপুলিশের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন মা ইলিশ রক্ষায় নদীতে সব ধরনের মাছ শিকার বন্ধ। সেজন্য আমাদের এই অভিযান।  মেঘনা নদীর এখলাছপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৯ জন ও কালীপুর অস্থায়ী নৌ ফাঁড়ির পুলিশ ১জনসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে  নিয়মিত মামল করে জেল হাজতে প্রেরন করা হয়। তাদের সাথে থাকা ইলিশ মাছ মাদ্রাসার বিতরন করা হয়েছে এবং বেশ কিছু পরিমান জাল জব্দ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category