• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণে অভিযানে ৩ জেলে আটক

Lovelu / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীর চাঁদপুরের মতলব উত্তর অংশে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি এবং বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের টিম। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ২২ দিন মা ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, বহন নিষিদ্ধ। তারই ধারাবাহিকতায় আজ মেঘনা নদীর মতলব উত্তর অংশে অভিযান চালানো হয়েছে। অভিযানে তিন জেলেকে আটক করা হয়েছে এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। আটককৃত জেলেরা হলেন মুন্সিগঞ্জ জেলার বাংলাবাজার এলাকার আ. সালাম গুলদারের ছেলে মো. আল ইসলাম গোলদার (৪৫), মতলব উত্তর উপজেলার জহিরাবাদ এলাকার মৃত মোস্তফা পাটোয়ারীর ছেলে রাসেল পাটোয়ারী (২৫), একই এলাকার আইয়ুব আলী গাজীর ছেলে আরিফ হোসেন(২৬)। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের সাজা দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এছাড়াও দুজন নাবালক শিশুকে মুচলিকা রেখে ছেড়ে দেওয়া হয়।

অভিযানে মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও নেত্রকোনা সদর উপজেলার ক্ষেত্র সহকারী সংযুক্ত মতলব উত্তর মো. আল ইমরান খান সহ নৌ পুলিশ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category