• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

মতলব উত্তরে নৌকা ডুবিঃ ১জন নিখোঁজ

Lovelu / ২৭৪ Time View
Update : শনিবার, ২৫ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তরে ধনাগোদা নদীতে নৌকা ডুবি হয়েছে। এতে ছেলে ও ভাতিজা বেঁচে গেলেও এখনও নিখোঁজ রয়েছে হযরত আলী। শুক্রবার বিকেল ৪টায় মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি হলেন দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের সাত্তার ফকিরের ছেলে হযরত আলী (৩০)।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী চাঁদপুর আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার নন্দলালপুর বাজার এলাকায় ফাইভ স্টার ব্রিকস নামের ইটভাটা থেকে নৌকায় করে ৫০টি ইট নিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের দিকে রওনা দেন হযরত আলী ও তার ছেলে হাসিব (৪) এবং ভাতিজা মো. ইমরান (১০)। ধনাগোদা নদীর নন্দলালপুর পৌঁছালে পাশ দিয়ে যাওয়া বেপরোয়া ট্রলারের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এসময় ছেলে ও ভাতিজাকে নিয়ে সাঁতরে ট্রলারে তুলে দিতে সক্ষম হলেও নদীতে তলিয়ে যায় হযরত আলী।

ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার ফরহাদ আলী জানান, নিখোঁজের উদ্ধারে শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা সদর থেকে ফায়ার সার্ভিস স্টেশনের ছয়জনের ডুবুুরি দল ঘটনাস্থলে যায়। রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে আবার উদ্ধারে কাজ শুরু করে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category