• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
Headline
সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন

পুলিশের প্রেস ব্রিফিং

মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

Lovelu / ৮৪ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে  পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি রামদা, তালা কাটার যন্ত্র, চারটি লোহার রড ও চারটি মুখোশ উদ্ধার করা হয়।

সোমবার ভোর রাতে উপজেলার গাজীরগাছতলা এলাকায় সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন কুমিল্লার দাউদকান্দির মহসিন (৩৯) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মো. সোহেল (২৮)।

 

মতলব উত্তর থানায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তাররা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল

জাবির হোসনাইন সানীব, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া সহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category