• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Headline
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা ত্রিশালে নজরুল সিটি শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন, ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা

মতলব উত্তরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

Lovelu / ২১৯ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) বিতরন করা হয়েছে।

শনিবার (১৪ জানুয়ারি) মতলব উত্তর উপজেলা পরিষদ বটছায়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) উপকরণ (বকনা বাছুর) বিতরন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কদ্দুস।

আরো বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য সরকার মো. আলাউদ্দিন, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহবুবুর রহমান সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ জহির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category