• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মা -ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান

মতলব উত্তরে জাল আটক ও জরিমানা

Lovelu / ২০৫ Time View
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ আইন অমান্য করলে কমপক্ষে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।

সরকারের এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন স্থানে জেলেরা ইলিশ মাছ ধরায় স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে নানা শাস্তিমূলক ব্যবস্থা করছ।

মতলব উত্তর উপজেলা মৎস্য অফিস জানান,৭তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত মা-ইলিশ রক্ষায় ৩১ টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালিয়ে ৬ লাখ ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় ৬টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। আটককৃত জেলেদের ৪১ হাজার টাকা জরিমানা ও ৬টি নিয়মিত মামলা করা হয়েছে।

অভিযান আটক ৬ লাখ ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আটককৃত ৩০৫ কেজি ইলিশ মাছ মাদ্রাসায় বিতরণ করা হয়।

বিভিন্ন সময় অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, উপজেলা সহকরী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান, ইউএনও’র সিএ আমিনুল ইসলাম প্রমুখ।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, এ উপজেলায় ৮হাজার ২১৭ জন জেলে রয়েছে। এ সময় তাদের ২৫ কেজি করে চাউল দেওয়া হবে। আমরা জেলেসহ ইলিশ মাছ ক্রয়- বিক্রয় কারীদের বিভিন্ন ভাবে সচেতন করছি।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, মা-ইলিশ রক্ষা করতে প্রশাসনের অভিযান পরিচালিত হচ্ছে। যারা সরকারি নির্দেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাউকে এ বিষয়ে ছাড় দেয়ার অবকাশ নেই। সরকার ঘোষিত সময়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category