• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

মতলব উত্তরে জালনোটসহ ২ জন  গ্রেফতার

Lovelu / ২৭১ Time View
Update : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় জালনোটসহ ২ জন  গ্রেফতার করা হয়েছে। মতলব উত্তর থানার পুলিশ সোমবার রাতে উপজেলার ষাটনল ইউপিস্থ ষাটনল বাজারে জনৈক আক্তার হোসেনের দোকানের সামনে থেকে  জনসাধারণের সহযোগীতায় তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, ০৭/১১/২০২২ইং তারিখ ১৭.৩০ ঘটিকার সময় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ষাটনল ইউপিস্থ ষাটনল বাজারে জনৈক আক্তার হোসেনের দোকানের সামনে থেকে জনসাধারণের সহযোগীতায় ২জন জালনোট  কারবারি কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন  মোঃ ইমন প্রকাশ মহসিন প্রকাশ শুভন(৪০), পিতা-মৃত কুব্বাত আলী ,স্থায়ী: গ্রাম- দক্ষিন কেউয়ার (শিকদার বাড়ী) , উপজেলা/থানা- মুন্সিগঞ্জ, জেলা -মুন্সিগঞ্জ ও মোঃ সোহেল(৩৮), পিতা-একরাম আলী, স্বামী/স্ত্রীশিল্পি বেগম ,স্থায়ী: এ/পি সাং- বেতকা, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, স্থায়ী ঠিকানা- গ্রাম- ঘাসিটুলা (১০নং ওয়ার্ড ) , উপজেলা/থানা- সিলেট সদর (কোতয়ালী), জেলা -সিলেট গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হইতে ৮টি পাঁচশত টাকার জালনোট এবং পাঁচটি একহাজার টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

পরবর্তীতে জানা যায় আসামী মোঃ ইমন প্রকাশ মহসিন প্রকাশ শুভন একজন পেশাদার জালনোট করাবারি। তাহার বিরুদ্ধে পূর্বে  জাল নোট সংক্রান্তে বিশেষ ক্ষমতা আইনে ০৩টি মামলা চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করতঃ  আদালতে সোপর্দ করা হইয়াছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান গ্রেফতারকৃতদের কাছ থেকে আমরা জাল টাকা উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। এ পেশার সাথে এলাকায় আরো কে জড়িত আছে কিনা তা নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category