• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস

মতলব উত্তরে গজরাতে গৃহবধূকে মারধরঃ হত্যার হুমকির ঘটনায় থানায় অভিযোগ

Lovelu / ২৯৭ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

শহিদুল ইসলাম খোকন :

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয়া গ্রামে এক গৃহ বধুকে মারধর ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। উক্ত বিষয়ে ঐ গৃহবধুর স্বামী মোঃ ইউসুফ আলী প্রধান মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ মে রবিবার দুপুরে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের পশ্চিম রায়েরদীয় গ্রামে পূর্ব শত্রতার জেরধরে একই গ্রামের
মোঃ আবু বক্কর প্রধানের ছেলে আঃ হান্নান প্রধান, তার স্ত্রী আছমা বেগম, আব্বাছ প্রকাশ কালু প্রধানের স্ত্রী হোসেনে আরা সহ অজ্ঞাত নামা আরো ৩/৪জন মিলে পূর্ব পরিকল্পিতভাবে রিনা বেগমকে মারধর করার চেষ্টা করে।
তাছাড়া ১,২ ও ৩ নং বিবাদীসহ আরো নাম নাজানা ৩/৪ জনকে নিয়ে বাড়ীর ঘাটপাড় বসে নেসা সেবন করে। বাড়ীর ও আশ পাশের মা-বোন পুকুরঘাটে গেলে, অশ্লিল ভাষায় কথাবার্তা ও অঙ্গভাঙ্গী করে। এ বিষয়ে বিবাদীদের বাধা দিলে , তারা বাধার তোয়াক্কা না করে অশ্লিল আচার আচরন ও হুমকি ধমকি দেয়।

এবিষয়ে বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, ঘটনার দিন আমার স্ত্রী রিনা বেগম প্রতিবাদ করলে, সকল বিবাদীরা আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঠি সোটা,সাবল দিয়া মারধর করে রক্তাক্ত ও জখম করে। তাকে খুন করার জন্য লোহার সাবল দিয়া বারি মারলে, ২নং স্বাক্ষী সেলিনা বেগমের ডান হাতে প্রতিহত করে। তখন ২নং স্বাক্ষীর ডান হাতে কেটে রক্তাক্ত জখম হয়। পরে আমার স্ত্রী ডাক চিৎকার দিলে, আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বাদী মোঃ ইউসুফ প্রধান বলেন, আমি খবর পেয়ে এসে বিবাদীকে জিজ্ঞােস করলে ১নং বিবাদী আমার সাথে মারমুখী আচরন করে। আমি যদি আইনের আশ্রয় নেই তাহলে আমাকে ও আমার পরিবারের লোকজনদেরকে খুন করে লাশ গুম করবে বলে প্রকাশ্য হুমকি দেয়। আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভূগতেছি।

এবিষয়ে মতলব উত্তর থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল হোসেনের, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানোগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category