• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

মতলব উত্তরে খুন হওয়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক লাভলুর জানাযা শেষ দাফন সম্পন্ন

Lovelu / ২৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সলিমুল্লাহ লাভলুর জানাযা শেষে মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মান্দারতলী বাজার সংলগ্ন মোজাদ্দেদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজার নামাজে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানাযার নামাজ শেষে মতলব উত্তর উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। পরে জানাযার নামাজ শেষে সামাজিক কবরস্থানে সলিমুল্লাহ লাভলুর মৃতদেহ দাফন সম্পন্ন হয়েছে। ইউনিয়ন বিএনপির এই জনপ্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী নুরুল হুদার পুত্র তানভীর হুদা জানাযার নামাজে অংশ গ্রহণ করেন ও মরহুমের আত্মার শান্তি কামনায় গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জানাযার নামাজে আরো অংশ গ্রহণ করেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. ফজলুল হক সরকার হান্নান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, উপজেলা যুবদলের সভাপতি খায়রুল হাসান বেনু, সাধারণ সম্পাদক রাশেদ জামান টিপু, যুবদল নেতা ফয়সাল আহমেদ সোহেল, যুবদল নেতা নোমান হোসেন, যুবদলের নেতা মমিন সরকার, উপজেলা ছাত্রদলের সভাপতি নুরুল হুদা ফয়েজী, ছাত্রদল নেতা জয়নাল পাটোয়ারী সহ শত শত নেতাকর্মী।

গত ১ নভেম্বর দিনগত রাতে তার বাড়ির রাস্তার পাশে কে বা কারা তাকে হত্যা করে ফেলে রেখে যায়। পরে ২ নভেম্বর ভোরে জাহাঙ্গীর আলম নামে এক ভ্যান চালক লাশ দেখে ডাকচিৎকার দেন। পরে মতলব উত্তর থানা পুলিশ তার নিথর দেহ উদ্ধার করে পোস্টমর্টেমে পাঠান। পরে বৃহস্পতিবার ৩ নভেম্বর জানাযা শেষে দাফন সম্পন্ন হয়।

এদিকে অকালে সলিমুল্লাহ লাভলুকে হারিয়ে পাগল প্রায় তার স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনরা। তার এ মৃত্যুতে এলাকায় সর্বস্তরে শোকের ছায়া নেমে গেছে। মান্দারতলী ও আশপাশের এলাকা যেন স্তব্ধ হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category