• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড

Lovelu / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজার স্থাপন করে কৃষি জমির শ্রেণি পরিবর্তন  করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই-২০২৬)ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমির মালিক ও ড্রেজার মালিকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

মঙ্গলবার  সকাল ১১ টা  থেকে দুপুর ১.৩০ টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করেন।এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে গাজিরগাছ খোলা গ্ৰামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আর এ ধরণের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়।এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজসে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category