• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন 

Lovelu / ৫৮ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

 নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তরে কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই-২০২৬) দুপুরে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের উত্তর লুধুয়া পাটোয়ারী বাড়িতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও বাস্তবায়নে‌কৃষক কার্ডের জন্য কৃষক তথ্য সংগ্রহের উদ্বোধন করেন- উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।

 

সরকার কর্তৃক দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেসের আওতায় আনতে ও প্রণোদনা বিতরণে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এর ধারাবাহিকতায় এই কার্ডের মাধ্যমে কার্ডধারীরা সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণ ভর্তুকি ও স্বল্পসুদে ঋণসহ মোট ১০টি সুবিধা পাবেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাঈনুদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আল আমিন, কৃষক বোরহান উদ্দিন দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category