• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল

মতলব উত্তরে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস

Lovelu / ২২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কান্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মাদ্রাজী ওলকচু’র চাষের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন, ব্যবসায়ী তাজুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল হক, জাকির হোসেন মেম্বার, নাছিমা বেগম প্রমুখ।

পরে অতিথিবৃন্দ ওল কচু’র প্রদর্শনী ঘুরে দেখেন। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষানীরা উপস্থিত ছিলেন।
কৃষানী নাছিমা বেগম বলেন, আগে তো বাড়ির আশপাশে দেশি জাতের ওলকচু চাষ করতাম। এবার মাদ্রাজী জাতের ওলকচু লাগিয়েছি। মাদ্রাজী ওলের ফলন ও গুণাগুণ বিষয়ে জানতে পেরে কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করেছি। ২০ শতক জমিতে চাষ, নিড়ানী ও অন্যান্য বাবদ এ পর্যন্ত খরচ হয়েছে ছয় হাজার টাকা। ফসল তোলা পর্যন্ত আরও কিছু খরচ হবে। আশা করি আগামি ২-৩ মাসের মধ্যে ওলকচু সংগ্রহ করা যাবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, ওল একটি লাভজনক কন্দ জাতীয় সবজি। দেশের বিভিন্ন এলাকায় উন্নত জাতের ওলকচু চাষ করে অনেকে ভাগ্য বদলেছেন। আশা করি এ উপজেলার কৃষকরা ভালো ফলন এবং ভালো বাজার মূল্য পাবেন। এই অনুযায়ী কৃষি দপ্তরের কর্মীরা মাঠে নিয়মিত কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category