• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
Headline
সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ

মতলব উত্তরে এমএইচভি কর্মীদের বেতনের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে আন্দোলন

Lovelu / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ
মতলব উত্তর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ারদের (এমএইচভি) বেতন নিয়ে তালবাহানায় আন্দোলন করেছে কর্মীরা। 
জানা যায়, মতলব উত্তর  উপজেলার ১ টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ৩২টি  কমিউনিটি ক্লিনিকের জন্য ২৫২ জন মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার (এমএইচভি) নিয়োগ দেওয়া হয় ২০২০ সালের অক্টোবর মাসে।
 স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তাঁদের মাসিক বেতন ৩ হাজার ৬০০ টাকা দেওয়ার কথা রয়েছে। ২০২১ সালে জুন মাসে অন্যান্য উপজেলায় ৬ মাসের বেতন দিলেও মতলব উত্তর উপজেলায় দেওয়া হয়েছে ৩ মাসের বেতন। বাকী ৩ মাসের টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেছে এমএইচভি কর্মীরা। বর্তমানে তাদের বেতন বাকী আছে  ১৫ মাসের। অন্যান্য উপজেলায় ১০ মাসের বেতন দিলেও এ উপজেলায় এখনও বেতন দেওয়া হয়নি। ২ জুন বৃহস্পতিবার ২৫২ জনকে ১০ মাসের বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ২ মাসের বেতন দিতে চাইলে প্রতিবাদ করে ঐ কর্মীরা। তারা দুপুরে হাসপাতালের গেইটে অবস্থান নিয়ে হই হট্টগোল করে।
 পরে স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আাশাদুজ্জামান  জুয়েল এসে আগামী বৃহস্পতিবার বেতন দিবে বলে আাস্বাস দেন। পরে আন্দোলন কারীরা শান্ত হন।
ভুক্তভোগীরা জানান, জনপ্রতি ৩ হাজার ৬শ’ হলে ১০ মাসে ৩৬ হাজার টাকা আসে। আর ২৫২ জন জনের ১০ মাসে বেতন আসে প্রায় ৯৩ লাখ।
১০ মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে এমএইচভি কর্মীরা। তাই স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে আন্দোলন করে তারা।
সরে জমিনে গেলে কয়েকজন ভলান্টিয়ার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের ১০  মাসের বেতন এসেছে ৩৬ হাজার টাকা। প্রতি মাসে ৩ হাজার ৬ শ টাকা করে। ২৫২ জনের বেতন প্রায় ৯৩ লক্ষ টাকা।  কিন্তু আমাদের ২ মাসের বেতন বাবদ ৭ হাজার ২ শ টাকা করে দিতে চায়। তাই কেউ বেতন নেইনি।
 তারা আরো বলেন, আগামী বৃহস্পতিবার যদি আমাদের ১০ মাসের বেতন না দেওয়া হয় বা কম দেওয়া হয় তাহলে মেনে নেওয়া হবে না। কঠোর আন্দোলন হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, আগামী বৃহস্পতিবার তাঁদের বেতন দেওয়া হবে।
ছবি ক্যাপশনঃ মতলব উত্তরে এমএইচভি কর্মীদের বেতনের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনে আন্দোলন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category