• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
Headline
অগ্নিসংযোগে ও নৈরাজ্যের প্রতিবাদে মতলব উত্তরে বিএনপির বিক্ষোভ মিছিল শ্রীনগরে বৃত্তি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল সলঙ্গায় মানব সেবার প্রত্যয়ে স্বেচ্ছাসেবীদের নতুন কমিটি তাড়াশের ঝুরঝুরি বাজারে আধুনিক সেবার নতুন দুয়ার সলঙ্গায় প্রীতি প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন

ফলাফল চরম বিপর্যয়

মতলব উত্তরে এইচএসসিতে পাশের হার ৩১.৯১% ও আলিমে ২৮.৯৭%,জিপিএ-৫ পেয়েছে ২ জন

Lovelu / ৯৪ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে এবারও বিপর্যয় ঘটেছে।এইচএসসিতে পাশের হার ৮.৮৯% বাড়লেও আলিমে কমেছে ২১.৬৬%।

২০২৬ সালের পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ১৯৪ জন, পাশ করেছে ৩৮১জন, পাশের হার ৩১.৯১%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৪৫ জন, পাশ করেছে ৪২ জন ও পাশের হার ২৮.৯৭%।

এবার এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে ছেংগারচর সরকারি কলেজে মোট ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১১৪ জন ও পাশের হার ৩৬.৩২%।নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ থেকে মোট ২০১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫০জন ও পাশের হার ২৪.৮৮%। সুজাতপুর কলেজ থেকে মোট ৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৪ জন, পাশের হার ২৪.৭৪% ।মুন্সী আজিম উদ্দিন ডিগ্রী কলেজ থেকে মোট ৬১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৬জন ও পাশের হার ২৬.২৩%। নাউরী কলেজ থেকে মোট ১৬৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৫৭জন ও পাশের হার ৩৩.৭৩% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন।আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে মোট ৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৯ জন ও পাশের হার ২০.৮৮%।দি কার্টার একাডেমি থেকে মোট ২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১২ জন ও পাশের হার ৫৭.১৪% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন।লুধুয়া হাই স্কুল এন্ড কলেজ থেকে মোট ৮৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩৮জন ও পাশের হার ৪৩.১৮%। কালিপুর হাইস্কুল এন্ড কলেজ থেকে মোট ১০৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ২৯ জন ও পাশের হার ২৮.১৬%।ধনাগোদা তালতলি স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০ জন ও পাশের হার ৩৮.৪৬%।শরীফ উল্যাহ হাই স্কুল এন্ড কলেজ মোট ১৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১০জন ও পাশের হার ৬৬.৬৭%। জীবগাওঁ জে.হক ইচ্চ বিদ্যালয় কলেজ থেকে মোট ০৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ২৫%।

আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে মোট ৩২ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১৩ জন ও পাশের হার ৪০.৬২%। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে থেকে মোট ৩১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০৪ জন ও পাশের হার ১২.৯০%। হাশিমপুর আলীম মাদ্রাসা থেকে মোট ২২ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ০৯.১০%। সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ২৬ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১০ জন ও পাশের হার ৩৮.৪৬%। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট ২৩ জন অংশগ্রহণ করে পাশ করেছে ১১ জন ও পাশের হার ৪৭.৮২%। লবাইরকান্দি আলআমিন আলীম মাদ্রাসা থেকে মোট ১১ জন অংশগ্রহণ করে পাশ করেছে ০২ জন ও পাশের হার ১৮.১৮%।

২০২৫ সালে এ উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় ফলাফলে চরম বিপর্যয় ঘটেছিল। ২০২৫ সালের পরীক্ষায় এইচএসসিতে পরীক্ষা দিয়েছে ১হাজার ৮ শত ২০ জন, পাশ করেছে ৪শত ১৯ জন, পাশের হার ২৩.০২%, জিপিএ-৫ পেয়েছে ২ জন। আলিম পরীক্ষা দিয়েছে ১৫৮ জন, পাশ করেছে ৮০ জন ও পাশের হার ৫০.৬৩% জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category