• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরের নদীর চর থেকে মাটি কাটায় ৪ জনকে দুই লাখ টাকা জরিমানা

Lovelu / ২৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেক্যু/এক্সেভটর’সহ আটক চারজনকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) উপজেলার মোহনপুর ইউনিয়নের চর নাছিরাকান্দি গ্রাম সংলগ্ন মেঘনা নদীর চর থেকে মাটি কাটার সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন তাদের দুই লাখ টাকা জরিমানা করেন।

অভিযানে সহায়তা করেন মোহনপুর নৌ-পুলিশ ষ্টেশনের পুলিশের সদস্যরা।

চর নাছিরাকান্দি এলাকায় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি কয়েকটি এক্সেভেটর দিয়ে নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটিয়ে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খাঁন জানান, নদীর চর থেকে মাটিকাটার অপরাধে চারজনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধ এবং এ ধরনের কাজ আর করবেন না বলে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category