• শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে এ দেশ আমাদের সকলের, উন্নয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সবার দায়িত্বঃ মন্ত্রী-জাহিদ শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের এপিএস হলেন চাঁদপুরের কৃতি সন্তান ওমর ফারুক মতলব উত্তরে ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবের পদ্মা-মেঘনায় মধ্যরাত থেকে  দুই মাস ইলিশ অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ মতলব দক্ষিণে পার্কিং করা বাসে আগুন 

মতলব উত্তরের চরকালিয়া হাই স্কুলের সাবেক শিক্ষক শতবর্শী গাজী আমির হামজা আর বেঁচে নেই

Lovelu / ২৯০ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলার চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক শতবর্শী গাজী আমির হামজা আর বেঁচে নেই। ২৮ জানুয়ারী শনিবার বেলা ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নানিল্লাহ….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ এশা আমিরাবাদ বাজার মসজিদ মাঠে মরহুমের জানাযা শেশে পরিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।

গাজী আমির হামজা ১৯৬৬ সালের ৫ই মার্চ এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন। তখন ছিল স্কুলটির দুঃসময়। তিনি বেতন না নিয়েও শিক্ষকতা চালিয়ে গেছেন। অত্র এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার নেশা থেকেই তিনি একাজ করেগেছেন। অবশেষে ১৯৯৪ সালের ডিসেম্বর মাসে তিনি এই স্কুল থেকেই চাকুরী জীবন থেকে অবসর নেন। এই মানুষ গড়ার কারিগরের অসংখ্য ছাত্র আজ দেশের গুরুত্বপূর্ন স্থানে রয়েছেন।

গাজী আমির হামজা যখন এই চরকালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় যোগদান করেন তখন ৯ম শ্রেনীর ছাত্র পরবর্তীতে অত্র স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করা বাবু মনতোষ মজুমদার বলেন, আমির হামজা স্যার ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের এবং ভদ্র-শান্ত স্বভাবের মানুষ। শিক্ষক হিসাবে উনি ছিলেন খুবই ধৈর্যশীল ও পরিশ্রমী।

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন জানায়, আমি নিজেও স্যারের ছাত্র। স্যার হাসপাতালে ভর্তি আছে জেনে স্যারের সুস্থ্যতার জন্য আজ শনিবার সকালেই আমরা সকল শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে দোয়ার আয়োজন করেছিলাম। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ যেনো মানবিক গুনাবালী সম্পন্ন আমাদের প্রিয় আমির হামজা স্যারকে বেহেস্তবাসী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category