• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলব উত্তরের কলাকান্দা ও গজরা ইউপিতে নৌকার পক্ষে উঠান বৈঠক  করেছেন সুর্বনা চৌধুরী বীণা

Lovelu / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

মাহবুব আলম লাভলু:

 

 চাঁদপুর-২ আসনের (মতলব উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পক্ষে মতলব উত্তরে উঠান বৈঠক করেছেনপ্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে কলাকান্দা ইউনিয়নের হানিরপাড়ে ও গজরা ইউনিয়নের শিল্পকলা একাডেমির সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন- নৌকা প্রতীকের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জোষ্ঠ্য পুত্র ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরী দিপুর সহধর্মিণী ও চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সুর্বনা চৌধুরী বীণা।

 

তিনি বলেন, মায়া চৌধুরী ক্ষমতায় এলেই উন্নয়ন হয়। তিনি এবারও ক্ষমতায় এলে আরো উন্নয়ন হবে। মতলবের অসমাপ্ত কাজগুলো করতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।

 

তিনি আরো বলেন, আমার স্বামী প্রয়াত সাজেদুল হোসেন চৌধুরীর দীপু চৌধুরী স্বপ্ন পূরন করতে নির্বাচনে মায়া চৌধুরী নির্বাচিত করুন। তাহলে দিপুর স্বপ্নের পাশাপাশি আপনাদের স্বপ্নও পূরণ হবে।

কলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম মজিবুর রহমানের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কাদির মোল্লারর পরিচালনায় আরো বক্তব্য দেন- কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুল নেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, কলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আদম আলী সরকার।

 

গজরা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সালেহা বেগমের সভাপতিত্ত্বে ও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান হানিফ দর্জির পরিচালনায় আরো বক্তব্য দেন- মতলব উত্তর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন শরীফ, গজরা ইউপির সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা সদস্য আসমা আক্তার খুকি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পুতুল আক্তার।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপির সাবেক চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছানাউল্লাহ মোল্লা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী চৌধুরী, ছেংগারচর পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মিল্লাতুননেছা মিলি, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, গজরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম জয়, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category