• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

মতলব উত্তরের আলোচিত জুয়েল হত্যা মামলায়  পাঁচ আসামির ৭ দিনের রিমান্ডের আবেদন

Lovelu / ৩৭৩ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আলোচিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরহাদ জুয়েল (২৭) হত্যা মামলায় গ্রেফতারকৃত পাঁচ আসামির সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে মতলব উত্তর থানা পুলিশ। রিমান্ড আবেদনের শুনানি কাল বুধবার (৯ জুলাই) চাঁদপুর জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত হবে।

 

গ্রেফতারকৃত পাঁচ আসামি হলেন, জিহাদুল ইসলাম, নজরুল ইসলাম, কবির হোসেন, মনির হোসেন ও মনির হোসেন খালাসী। এদের মধ্যে চারজনের বাড়ি মতলব উত্তর উপজেলার সাতানী গ্রামে এবং একজনের বাড়ি মোহনপুরে।

 

গত ৪ জুলাই সকালে ফরহাদ জুয়েল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ৫ জুলাই হাইমচর উপজেলার নীলকমল এলাকার মেঘনা নদীতে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।

এরপর নিহত জুয়েলের বাবা আবুল হাশেম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ৮-১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে মতলব উত্তর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আবুল কালাম আজাদ বলেন, সুনির্দিষ্ট তথ্য যাচাই এবং মামলার অগ্রগতি নিশ্চিতের জন্য রিমান্ড প্রয়োজন। আদালতের অনুমতি পেলে আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্তকে আরও গভীরে নিয়ে যেতে পারব।

এদিকে, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মাদ আব্দুল রকিব বলেন, এই হত্যাকাণ্ডটি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। কোনো অপরাধী যাতে রেহাই না পায়, সেজন্য পেশাদারিত্বের সঙ্গে পুলিশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। রিমান্ড মঞ্জুর হলে তদন্ত আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি।

মামলাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, হত্যা মামলাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রকৃত দোষীদের শনাক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category