• বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

মতলবে ২টি নৌকাসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক

Lovelu / ২৩১ Time View
Update : বুধবার, ৮ মার্চ, ২০২৩

মাহবুব আলম লাভলু :

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি কাঠের নৌকা, ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ আটক করা হয়েছে। ৭ মার্চ উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মা ইলিশ সংরক্ষণে সরকার মার্চ-এপ্রিল দুমাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ করেছেন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের সময় ইঞ্জিন চালিত ২টি কাঠের নৌকা, ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ইঞ্জিন চালিত ২টি কাঠের নৌকা মোহনপুর নৌ-পুলিশের হেফাজতে দেয়া হয়, ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও ৬০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম ও মোহনপুর নৌ-পুলিশ।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেন, যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করবে তার বিরুদ্ধে আইননুসারে ব্যবস্হা নেওয়া হবে। সরকার ঘোষিত সময়ে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category