• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে সেফটি ট্যাংকিতে দুই শ্রমিকের মৃত্যু

Lovelu / ৩০১ Time View
Update : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সকাল আনুমানিক ৯টার দিকে নির্মাণ শ্রমিক লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) ট্যাকিংর সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেনের অভাবে মারা গেছে বলে জানিয়েছেন উদ্ধার কাজে নিয়োজিত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণপুর ডিগ্রি কলেজের দক্ষিন বারীগাঁও এলাকায় আবুল বাশার মোল্লার নির্মাণাধীন পাঁচ তলা ভবনের কাজ চলছিল। নিহত লিটন পাঠান ওই কাজের পরিচালনা করতেন। নিহত লিটন পাঠান উপজেলার পুটিয়া গ্রামের ওয়ালী উল্লাহ পাঠানের ছেলে ও নিহত রাসেল প্রধান হুরমহিষা গ্রামের আলী আর্শাদ প্রধানের ছেলে।

নিহতের একাধিক আত্মীয় স্বজন জানান, তারা সকাল ৮টার দিকে বাড়ী থেকে বেরিয়ে কাজ করতে যায়। পরে বাড়ীর মালিক তাদেরকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে মুঠোফোনে আমাদেরকে খবর দেয়।

বাড়ীর মালিক আবুল বাশার মোল্লার স্ত্রী মমতাজ বেগম জানান, প্রতিদিনের মতো আমি তাদের কাজ দেখতে যাই। ওদের না দেখে মুঠো ফোনে ফোন দিলে ট্যাংকির পাশে মোবাইল ফোনটি বাজছিল। পরে টাংকির ভিতরে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেই। ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানাই। আবুল বাশার মোল্লা কচুয়া উপজেলার দোঘর গ্রামের মোল্লা বাড়ীর বাসিন্দা। স্ত্রী মমতাজ বেগম অত্র উপজেলার ঘিলাতলী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, গত ৩/৪ বছর পূর্বে আনোয়ার হোসেনের কাছ থেকে ৬ শতাংশ জমি ক্রয় করে বাড়ীর কাজ ধরেন। গত ১মাস আগে ট্যাংকির কাজ শেষ হয়েছিল। আজ মালিককে মুঠোফোনে জানিয়ে সেন্টারিং খুলতে গিয়ে এদের মৃত্যু হয়েছে।

সহকারী পুলিশ সুপার ইয়াছির আরাফাত ঘটানস্থল পরিদর্শন করেন। এ সময় ওসি (তদন্ত) হারুনুর রশিদ, ফায়ার ষ্ট্রেশন ইনচার্জ আশাদুজ্জামান, নারায়ণপুর বাজার বণিক সমিতির সভাপতি স্বপন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ নিহত ওই দুই নির্মাণ শ্রমিক এ ভবনের কাজ করে আসছিলেন। সকালে সেফটি ট্যাংকি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category