• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

মতলবে পিক-আপের চাপায় যুবক নিহত

Lovelu / ৮৬ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর  উপজেলার অহিদুল ইসলাম (১৮) নামক এক যুবক পিক-আপের চাপায় নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে নিহত অহিদুল ইসলাম ।

 পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় , ইঞ্জিন চালিত ভ্যানে করে ডিম নিয়ে মতলব সেতুর উপর দিয়ে মতলব বাজারের দিকে যাচ্ছি অহিদুল ইসলাম।বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিক-আপ এসে ডিমের ভ্যানটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে টোল প্লাজার সামনে পালিয়ে যায়। এতে ভ্যানের চালকের পাশে বসা অহিদুল ইসলাম ছিটকে পড়ে যায়।

পথচারীরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশংকাজনক  হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় অহিদুল মারা যায়।

পথচারীরা জানান, ঘটনাটি রাতে হওয়ায় এবং ঘটনাস্থলে তাৎক্ষণিক কোন লোকজন না থাকায় দুর্ঘটনাটি ঘটিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।পিক-আপটি আটকের বিষয়ে কার্যক্রম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category