• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলবে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Lovelu / ৪১৮ Time View
Update : বুধবার, ১০ আগস্ট, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

মামার সাথে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মীম নামের ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগষ্ট) সকালে মতলব দক্ষিণ উপজেলার ডুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নাগদা গ্রামের মিজি বাড়ির বিল্লাল মিজি কর্মের কারণে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করে আসছেন। তাদেরই মেঝ মেয়ে মীম মায়ের কাছে বায়না ধরে নানার বাড়িতে বেড়াতে আসার। পরে গত মঙ্গলবার (৯ আগষ্ট) মীম তার মামা কাউছারের সাথে নানার বাড়ি ডুলিয়াপাড়া গ্রামে বেড়াতে আসে।

মীমের খালা জানান, ঘটনার সকালে সে তার বয়সের ছোট মামাতো বোনের সাথে বাড়ির পাশের বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে মীম বিলের পাশে রাস্তা করার জন্য করা গর্তের পানিতে পড়ে যায়। সেই সময় মীমের মামাতো বোন সাঁতরে বিলে উঠতে পারলেও সাঁতার না জানার কারণে মীম ডুবে যায়। আর এই ঘটনার কিছুক্ষণ পর মীমের মামা গাছ থেকে তাল পারতে ওই স্থানে আসলে মীমের মামাতো বোন জানায় মীম পানিতে ডুবে রয়েছে। তখনই বাড়ির সকলে ওই গর্তে নেমে মীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মৃত অবস্থায় মীমকে হাসপাতালে আনা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category