• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

মতলবে ধনাগোদা নদী খেয়া পারাপারকালে ছাত্রীদের সাথে অশোভন আচরণঃ ছাত্রীদের বিক্ষোভ

Lovelu / ৩০২ Time View
Update : শনিবার, ২০ আগস্ট, ২০২২

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের মতলব দক্ষিণের ধনাগোদা নদী পারাপারের সময় শিক্ষার্থীদের সাথে অশোভনীয় আচরণের প্রতিবাদে ২০ আগস্ট মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা থানার সম্মুখে বিক্ষোভ করেছেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জানা যায়, খেয়া পারাপারের সময় নৌকা ঘাটে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে টোল আদায়কারীররা প্রায় সময় অশালীন আচরণ করে থাকে। এরই প্রতিবাদে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষার্থীদের নিয়ে থানায় যান।

জানা যায়, খেয়া ঘাটে গত বুধবার বেশ কয়েকজন ছাত্রী স্কুলে আসার পথে খেয়া ঘাটের টোল আদায়কারীরা তাদেরকে উক্তক্ত্য করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। থানার এসআই হাবিবুর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে দুইজন আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category