• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে রাস্তার পাশে  লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৫৮.৫০, ভোকেশনাল ৬৬.৬৭ ও দাখিলে ৩৯.৬১ মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পে খাল দখলে  জলাবদ্ধতায় ভোগান্তিতে দুই গ্রামের মানুষ কুমিল্লা ধর্মসাগর পাড় সুপ্রভাত মঞ্চে নতুন নিয়ম, সপ্তাহে চারদিন হবে গানের আসর শ্রীনগরে আল-আমিন বাজারে তীব্র যানজট চরম ভোগান্তিতে ক্রেতা ও পথচারী নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে প্রশংসায় মেম্বার প্রার্থী আব্দুস সালাম বিয়ে বাড়িতে মাংস কম দেওয়া নিয়ে দুপক্ষের সংঘর্ষ: আহত অন্তত ৩০ ​ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রূপগঞ্জে বিএনপির আনন্দ শোভাযাত্রা প্রকৃতির কোলে সংস্কৃতির মিলনমেলায় প্রতিদিনই ইতিহাস লিখছে কুমিল্লার সুপ্রভাত মঞ্চ ত্রিশালে পরিচ্ছন্নতা সচেতনতায় ‘ক্লিন ত্রিশাল-ক্লিন ময়মনসিংহ’ ক্যাম্পেইন

মতলবে আবাসিক হোটেলে প্রবাসীর মরদেহ উদ্ধার

Lovelu / ৩৭৯ Time View
Update : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারের সাবেক ফেরী ঘাট এলাকায় আজমিরি আবাসিক হোটেল থেকে হিমেল আহমেদ শুভ (২২) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও হোটেল সূত্র জানায়, আজ রোববার দুপুর ১২টার দিকে হোটেল কর্মচারী ঝাড়– দিতে গিয়ে ওই কক্ষটি বন্ধ দেখে বেশ কয়েকবার দরজা নক করে। এতে কক্ষের ভিতর থেকে কোন সাড়া শব্দ না পেয়ে সে চলে যায়। ঘন্টা খানেক পরে আবার সে কক্ষটি পরিস্কার করার জন্য দরজায় নক করে। তাতেও কোন সাড়া শব্দ না পেলে বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ওয়ার্কসপের কর্মচারী দিয়ে দরজা হ্যাজবোল্ট কেটে রুমে ঢুকে হিমেল আহমেদ শুভর মরদেহ দেখতে পায়।

হোটেল সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে হিমেল আহমেদ শুভ আজমিরি হোটেলের ১৯ নম্বর কক্ষটি ভাড়া নেয়।
তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানায়, কয়েকদিন আগে সে দুবাই থেকে দেশে ফিরেছে বলে তার পরিবারের পক্ষ থেকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে বিষ পান করে আত্মহত্যা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category