• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

মতলবের মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশ কতৃক অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেফতার

Lovelu / ১৭৮ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর নৌ ফাঁড়ি পুলিশের অভিযানে অস্ত্রসহ ১৩ ডাকাত গ্রেফতার হয়েছে। ২৪ ডিসেম্বর শনিবার রাত সাড়ে ১০ টায় সুরেশ্বর থেকে ডাকাতি করে ফেরার পথে মতলবের একলাছপুর অতিক্রমকালে ডাকাতরা আটক হয়।

সাব-ইন্সপেক্টর বাবুল বালার সাহসিকতায় একলাছপুরের মেঘনা নদী হতে অস্ত্রসহ ডাকাতদের ধরতে সক্ষম হয়। এসময় পরিস্থিতি মোকাবেলায় ৩০ রাউন্ড গুলি ছুঁড়ে নৌ পুলিশ।

 

আটককৃতরা হলো, সাব্বির মিজি(২৩),মহিউদ্দিন সরকার(৪১),আল-আমিন(২০), মোঃ ইমরান(২২), ফিরোজ মিজি(২৬), জীবন বেপারী(২০), মোঃ আনোয়ার হোসেন(২৪), মোঃ জহিরুল ইসলাম(২৭), মোঃ আক্তার হোসেন(২২), মোঃ শাহিন মিয়া(২০), সুজন বেপারী(২৭), কাশেম বেপারী(২৪) ও মোঃ সালাউদ্দিন(২৮)।

নৌ পুলিশ বলছে, ডাকাতদের থেকে ৬টি বোমা, ৫৯টি মোবাইল, ২০০ সিসির স্পীডবোটসহ ডাকাতি কাজে ব্যবহৃত বেশকিছু রামদা, ছুরি, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এরা এক একজন ডাকাতিসহ বিভিন্ন মামলার আসামী।

এসব তথ্য নিশ্চিত করে অভিযান পরিচালনাকারী মতলব উত্তরের মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর বাবুল বালা জানান, সুরেশ্বরে নদীতে চলাচলকারী বেশকয়েকটি বলগেটে ডাকাতি শেষে স্পীডবোটে করে ডাকাতরা এদিক দিয়ে ফেরার পথে খবর পেয়ে আমি উর্দ্ধতনের নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ স্পীডবোটসহ অভিযান চালাই। তখন ডাকাতরা আমাদের উদ্দ্যেশ্য করে গুলি ছুঁড়লে আমরাও পাল্টা গুলি ছুড়তে বাধ্য হই। এতে সালাউদ্দিন নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন। তখন ওদের তথ্য মতে ওরা মোট ২১ জন ডাকাত ছিলো। সেখান হতে আমরা ১৩ ডাকাতকে আটক করে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category