• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি

মতলবের খাদেরগাঁও ইউপি নির্বাচনে নৌকার মাঝি মনজুর হোসেন

Lovelu / ২৫৮ Time View
Update : সোমবার, ২৭ জুন, ২০২২

আল-আমিন ভূঁইয়াঃ

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর।

রবিবার(২৬ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির সভাপতিত্বে স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী বাছাই করা হয়। এর মধ্যে চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁও ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সৈয়দ মনজুর হোসেন রিপন মীরকে নৌকা প্রতীক দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। দ্বিতীয় বারের মতো ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় তিনি এক বিবৃতিতে মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, জনগণের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আমি আমার ইউনিয়নবাসীর ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। আগামী নির্বাচনে এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। উল্লেখ্য, আগামী ২৭ জুলাই অত্র ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category