• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Headline
মেডিকেল কলেজ শুধু ডাক্তার তৈরি করেনি, সমাজনেতাও তৈরি করেছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে বসবাসের যোগ্য শহর হিসেবে গড়ে তুলতে হবেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধিরগঞ্জে শিরিন হাবিবের উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন চাঁদপুরে তিন নদীর মোহনায় ৫ হাজার বস্তা ধান-চালবোঝাই কার্গোডুবি জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে হবেঃ চাঁদপুরের জেলা প্রশাসক মতলব উত্তরে কৃষি জমির শ্রেণী পরিবর্তনের জন্য ড্রেজার স্থাপন করায় ৪০ হাজার টাকা অর্থদন্ড মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারী আটক

Lovelu / ৩১৪ Time View
Update : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

মাসুদ রানা, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন ফারুক মিয়া (৩৩) ও শাহজাহান আলী (৪৩)। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ফারুক মিয়া ভূরুঙ্গামারীতে একটি গ্যারেজে কাজ করে। সে রংপুর জেলার শালবন এলাকার মৃত: মনির উদ্দিনের ছেলে এবং শাহজাহান আলী ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী গ্রামের শামসুল হকের ছেলে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার দেওয়ানের খামার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী ফারুক মিয়াকে ১৯০ পিচ ইয়াবা ও এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে মানিককাজী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান আলী নামে অপর মাদক কারবারীকে আটক করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category