• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

ব্যাংকে নিয়োগ পরীক্ষা স্থগিত

admin / ৩০৫ Time View
Update : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সব ধরণের নিয়োগ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আজিজুল হক স্বাক্ষরিত পরিপত্রে বৃহস্পতিবার বিকেলে এই ঘোষণা আসে।

এতে বলা হয়েছে, বিরাজমান কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হল।

এমসিকিউ, লিখিত ও মৌখিক- এ তিন পদ্ধতিতে ব্যাংকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা আপাতত স্থগিত করা হলেও পরীক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে। স্বল্প সময়ের নোটিশে ব্যাংকের নিয়োগ পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।

সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় গত ২৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক জনবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category