• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

বিরামপুরে লিচু বাগান থেকে যুবকের লাশ উদ্ধার

Lovelu / ৫০৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ী লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ আগষ্ট ) বিকাল ৪ টায় দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দোশরা পলাশবাড়ী মৃত খাজের উদ্দিন প্রফেসরের লিচু বাগান থেকে মাহবুব আলম সাকিব (১৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহবুব আলম সাবিক (১৮) দিনাজপুরের পার্বতীপুর থানার সংকরপুর গ্রামের মিন্ঠু প্রামাণিকের ছেলে বলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান নিশ্চিত করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (বিরামপুর -নবাবগঞ্জ) সার্কেল এএসপি ওহেদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান ও এসআই এরশাদ মিয়াসহ পুলিশের একটি টিন ও দিনাজপুর পিবিআই এর একটি টিম ঘটনাস্থল পরির্দশন করেছেন।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান জানান, বিকালে পৌর শহরের দোশরা পলাশবাড়ী মৃত খাজের উদ্দিন প্রফেসরের লিচু বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে থানা পুলিশকে খবর দেয়। পরে বিরামপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তার মানিব্যাগে থাকা জন্ম নিবন্ধন ও কাগজে লেখা মোবাইল নম্বরের সুত্রধরে নিহতের নানার মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হয়। নিহতের পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, ১টি মানিব্যাগ ও ১টি জন্ম নিবন্ধন কার্ড পাওয়া গেছে। তার মাথায় থেতলানো আঘাতের চিহ্ন ও গলায় গামছা পেচানো ছিল। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা একটি পরিকল্পিত হত্যা। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এই মুর্হুতে বলা যাচ্ছে না। তবে লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category