• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে বিএনপির  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঘটনাবলি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলবে শিশু নিখোঁজ প্রতিরোধ ও নিরাপত্তা সচেতনতামূলক ক্যাম্পেইন  নতুন এনআইডিতে ৭ দিনেই ১৮ সিম নিবন্ধন, বিপাকে প্রবাসী

বিরামপুরে বিএনপি’র উদ্যোগে অসহায় শীতার্তদের কম্বল বিতরণ

Lovelu / ২৪১ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর):

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের পক্ষ থেকে বিরামপুর উপজেলা ও পৌর শাখা বিএনপি’র উদ্যোগে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরেফুর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব মারুফ রহমান মিঠু, ছাত্রদল নেতা ছায়েবীন আলম প্রমূখ।

এতে স্থানীয় দরিদ্র শীতার্তদের পাশাপাশি উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে বিতরণের জন্য ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর শাখা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেওয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category