• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিরামপুরে ফেন্সিডিল ইয়াবা ও গাজাসহ মাদক সম্রাট আশরাফুল গ্রেপ্তার

Lovelu / ১২৬২ Time View
Update : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদক সম্রাট আশরাফুল ইসলাম (৩১) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের রিফাজ উদ্দিনের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) ভোর পৌনে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই হরিদাস বর্মনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর উপজেলার সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দক্ষিন রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালান। এসময় আশরাফুল ইসলাম (৩১) এর নিজ বসতবাড়ি হতে ২৩ বোতল ফেন্সিডিল, ৭০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫৮ পুড়িয়া গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)/১০(ক)/৮(ক) ধারায় মামলা হয়েছে। মামলা নং-১৩ তাং ২৭/০৯/২০২২ইং।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি আশরাফুল ইসলামকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category