• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

বিরামপুরে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর ছাত্রের মৃত্যু

Lovelu / ৩৭৩ Time View
Update : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনার সময় ট্রেনে কাটা পড়ে শাহারিয়ার হাসান (১৫) নামের এক নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত শাহারিয়ার হাসান বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার মাহাফুজুর ইসলাম মুক্তারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ।

শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পৌর শহরের চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

হিলি সেকশন ১০ এসপির টিম্যান আন্না বেগম জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ষ্টেশনে আসছিলো। পথে পৌর শহর এলাকা চাঁদপুর মধ্যপাড়া গ্রামের পাশে রেললাইনে বসে কানে ইয়ার ফোন লাগিয়ে মোবাইলে গান শুনছিলো নিহত শাহারিয়ার হাসান। এসময় ট্রেনটি শাহারিয়ার হাসানকে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনা স্থলেই মৃত্যু হয়।

বাংলাদেশ রেলওয়ের হিলি (হাকিমপুর) জিআরপি পুলিশ ফারির উপ-পরিদর্শক কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় পার্বতীপুর জিআরপি রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-১৫। তাং ১৩.০৮.২০২২ইং।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category