• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

বিরামপুরে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ও রিয়েন্টেশন

Lovelu / ২২৩ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক নুজহাত তাসনীম আওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমসের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লাইলা, মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিরামপুর উপজেলায় আগামী ২৪শে অক্টোবর থেকে মাসব‍্যপী জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে প্রাথমিকভাবে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ‍্যায়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের নির্ধারিত টিকা কেন্দ্রে বিনামুল্যে এইচপিভি টিকা প্রদান করা হবে। বিনামুল্যে টিকা পেতে আগ্রহীদের www.vaxepi.gov.bd ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাল্যবিবাহ, কম বয়সে সন্তান প্রসব, একাধিক যৌনসঙ্গী, ধূমপায়ী, যেসব নারী প্রজনন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন নন এবং সমস্যার প্রাথমিক পর্যায়ে চিকিৎসকের অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নেননি তাদের জরায়ু ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। এজন্য কিশোরীদের ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে লক্ষ্য রেখে যেন নির্ধারিত বয়সের কোন কিশোরী এইচপিভি টিকা গ্রহণ করা থেকে বাদ না পড়ে সেজন্য শিক্ষকদের ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category