• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
Headline
মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী 

বিরামপুরে এ্যাম্পোল ইনজেশকনসহ ১ জন গ্রেফতার

Lovelu / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর)

দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিচ এ্যাম্পোল ইনজেশকনসহ একজনকে গ্রেপ্তার করেছে।

মামলা সুত্রে জানা যায়, সোমবার (১৫ আগষ্ট ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই মামনুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিরামপুর পৌর শহরের পুর্ব জগন্নাথপুর মহল্লার রেল স্টেশনের পশ্চিম পার্শ্বে মাদক বিরোধী অভিযান চালান। এসময় জনৈক ওহি (৪৩) এর পানের দোকানের সামনে থেকে কোমরে কালো কাপড়ের ব্যাগে কসটেপ দ্বারা পেঁচানো বডি ফিটিং অবস্থায় ১৫০ পিচ ভারতীয় আমাদানী নিষিদ্ধ নেশা জাতীয় এ্যাম্পোল ইনজেশকনসহ মাদক ব্যবসায়ী রেজাউল করিম (৪৬) কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত রেজাউল করিম (৪৬) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মৃত এমাজ উদ্দিন ছেলে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিরামপুর থানায় ২৫-বি(২) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় মামলা হয়েছে। মামলা নং-১২, তাং-১৬/০৭/২০২২ইং।

তিনি আরো গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ডাকাতি, চোরাচালান ও মাদকসহ পূর্বের ৫ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট ) সকালে গ্রেফতারকৃত আসামী রেজাউল করিমকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category