• বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Headline
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি 

জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলার সমাপনী

বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেশে কোন উন্নয়নই হয়নি …..নূরুল আমিন রুহুল এমপি

Lovelu / ২০৮ Time View
Update : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

শহিদুল ইসলাম খোকন  :

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেলা সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুৃষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরঙ্গজেবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী,মতলব উত্তর থানার অফিসার ইন্চার্জ মোঃ মহি উদ্দিন,উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, ফতেপুর পচ্শিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, জেলা পরিষদের সদস্য মোঃ আলা উদ্দিন সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র দাস, সাংবাদিক জাকির হোসেন বাদশা, সাদুল্লাপুর ইউপি সচিব মোঃ মানিক মিয়া প্রমূখ ৷
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিবগণ ও বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ৷

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি বলেন, স্বাধীনতার পর যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে, অন্য কোন সরকারের আমলে তা হয়নি । বিএনপি ক্ষমতা থাকা অবস্থায় দেশে কোন উন্নয়নই হয়নি। বরং লুটপাট আর অরাজগতা হয়েছে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে আবারও আওয়ামীলীগকেই ক্ষমতায় আনতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category