• শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবেঃ ডা. দেওয়ান মোঃ ইমদাদুল হক মানিক খেলাধুলা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বাড়ানোর অন্যতম মাধ্যমঃ আলমগীর সরকার মেজর জিয়াকে ৭১ রণাঙ্গনে যুদ্ধে যেতে সাহস যুগিয়ে ছিলেন খালেদা- ডাঃ জাহিদ মতলবে আনন্দঘন ও উৎসবমুখর আয়োজনে এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উদযাপন শ্রীনগরে মধ্য বাঘড়া আলহেরা আইডিয়াল মাদ্রাসার শিক্ষার্থীদের নবীন বরণ প্রবাসীরা দূরে থাকলেও তারাই সবচেয়ে বেশি দেশকে প্রতিনিধিত্ব করেনঃ পোল্যান্ডের রাষ্ট্রদূত মোঃ মাইনুল ইসলাম ফুলছড়িতে ৩৫০ জন শীতার্ত মানুষের পাশে আবুল কাশেম ইলিমা কল্যাণ ট্রাস্ট চাঁদপুর-২ আসনে জামায়াতের প্রার্থী সহ ৬ জনের মনোনয়ন বাতিল, ৫ জন বৈধ,একজনের প্রত্যাহার মতলব উত্তরে হলি ড্রিম  একাডেমির কোরআন ছবক,বই উৎসব ও পুরস্কার বিতরণ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন আপসহীন নেত্রী খালেদা জিয়া

বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

Lovelu / ১১৮৯ Time View
Update : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মোঃ শরীফ উদ্দিন সুমন- ব্রাহ্মণপাড়া(কুমিল্লা) প্রতিনিধিঃ

বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (গাঘড়াকাটা) গ্রামের মো. সোহাগ ভূঁইয়া। হেলিকপ্টার দেখতে ভিড় জমান এলাকার উৎসুক জনতা। বিয়ে শেষে হেলিকপ্টারে করে কনেকে বাড়ি নিয়ে যান তিনি।

মো. সোহাগ ভূঁইয়া কান্দুঘর গ্রামের রফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে। আর কনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শাহপুর গ্রামের মো. হুমায়ন কবির ও মোসা. পারভীন আক্তারের মেয়ে মৌসুমী আক্তার।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. সোহাগ ভূঁইয়া একজন ইতালি প্রবাসী। তার বৃদ্ধ মা-বাবার স্বপ্ন পূরণ করতে তিনি হেলিকপ্টারে চড়ে বিয়ে করার উদ্যোগ নেন। বৃহস্পতিবার দুপুরে তিনি নিজ এলাকা থেকে হেলিকপ্টারে চড়ে এবং অর্ধশতাধিক মাইক্রোবাস ও শতাধিক মোটরসাইকেল নিয়ে কনের বাড়িতে যান।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল হাসেম খান, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান হাজী জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম সুজন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, ইতালি প্রবাসী মো. লুৎফুর সরকার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এ ব্যাপারে সোহাগ ভূঁইয়ার মামা লুৎফুর সরকার বলেন, আমার বোন আর ভগ্নিপতির স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়িয়ে ছেলের বউকে ঘরে তুলবেন। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে আমাদের এই আয়োজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category