• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
Headline
গম্বুজ-মিনারে মোগল স্থাপত্য, চার শতক ধরে দাঁড়িয়ে সেকান্দরনগর মসজিদ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ভারতীয় সীমান্ত থেকে অর্ধকোটি টাকার অবৈধ চোরাচালানী মালামাল জব্দ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করেঃ সমাজকল্যাণ মন্ত্রী বেনাপোলে লোহাবোঝাই ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে মাদ্রাসা শিক্ষক নিহত, আহত ২ জন চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু মতলব উত্তরে ছাত্রদলের বৃক্ষরোপণ ও কলেজ ক্যাম্পাসে ডাস্টবিন প্রদান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রেসিডেন্ট প্রার্থী কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে তিন দিনব্যাপী হরিকথা মহোৎসব শুরু কুমিল্লা ছাতিপট্টির নৃসিংহ বিগ্রহ মন্দিরে অফিস কক্ষের শুভ উদ্বোধন বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে

বান্দরবানে পার্বত্য এলাকার সব নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি

Lovelu / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

এস এম রমজান আলীঃ

পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ করে পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, ভুমির সম-অধিকার ও মানবাধিকার নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।

মানববন্ধনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সভাপতি আবদুল আলীম (মনু কোম্পানী), সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজালাল (জালাল), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন সহ সংগঠনের নেতাকর্মীরা।

এসময় মানববন্ধনে বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘণসহ পার্বত্য চুক্তি, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ও পার্বত্য চট্টগ্রাম ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ধারা সমূহ যেগুলো চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, পার্বত্যবাসীর স্বার্থে সাংঘর্ষিক ধারা সমূহ বাতিল করে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে নির্বিচারে গুম, খুন, অপহরণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তিনি আরো বলেন, পার্বত্যবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সকল সম্প্রদায়ের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, ভুমির সম-অধিকার ও মানবাধিকার নিশ্চিত করতে দাবি জানিয়েছেন ।

মানববন্ধন শেষে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category