• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ত্রিশালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পশুখাদ্যবাহী ট্যাংকার উল্টে গেছে মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি

মতলব উত্তরে মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতি স্তম্ভ উদ্বোধন

বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা— নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘ স্বাধীনতা ৭১’এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। সেই স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সুদৃঢ় নেতৃত্বে এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য যুদ্ধ করে। অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করি স্বাধীনতা। এদেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা ১০৪নং ছোট চরকালিয়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘ স্বাধীনতা ৭১’( ফরাজিকান্দি ইউনিয়নের ৫৫ জন বীর মুক্তিযোদ্ধা নামে স্মৃতিস্তম্ভ) এর উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আফজাল হোসেন গাজীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা রাজিবুল আলম রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. আল এমরান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আখিঁ, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম।

বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নান, বীর মুক্তিযোদ্ধা নুরুদ্দীন গাজী, বীর মুক্তিযোদ্ধা শাহ মো.নাছির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শরীফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রধান, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল হাকিম তানভীর, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, ছোট চরকালিয়া সপ্রাবি’র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের
বাস্তবায়নকারী গোলাম মোস্তফা গাজী সুমন।

আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট দিয়ে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন আলোর সন্ধান যুব সংঘ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category