• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি স্বপন দাস মনি ঋষি গ্রেপ্তার ফটিকছড়ি উত্তর উপজেলা যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ৪৮ ঘন্টা হরতাল চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মতলব উত্তর উপজেলা শাখার বর্ধিত সভা  যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয় UIUC’র গবেষণা ইন্টার্নশিপে সুযোগ পেলেন সামিউল আলিম ধুরুং খালের ভয়াবহ ভাঙনে অস্তিত্ব সংকটে মানিকপুর গ্রাম মতলব উত্তরে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মিস্ত্রিরা মতলব উত্তরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ  ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, খিরু নদীর সঙ্গে মিলেছে বিস্তীর্ণ জলরাশি পদত্যাগ করলেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নড়াইলে ইউপি সদস্য কে কুপিয়ে  হত্যা

বাংদেলাশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ

Lovelu / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২

মোঃসুজন আলী পাটোয়ারী, লালমনিহাট থেকে,

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর সীমান্তে রতন চন্দ্র রায় (৩৫) নামে এক বাংদেলাশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ। মঙ্গলবার (১ নভেম্বর) ভোরে উপজেলা চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বড়বাড়ী সীমান্ত এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার থেকে তাকে ধরে নিয়ে যায়। রতন চন্দ্র রায় কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন চন্দ্রপুর গ্রামের নিতেন্দ্রনাথ রায়ের ছেলে।

এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, রতন চন্দ্র রায়সহ একটি গরু পারাপারকারী দল ভারতের ৯১৩ নং মেইন পিলারের কাজ দিয়ে গরু আনার সময় ভারতের ৭৫ বিএসএফ সিতাই ক্যাম্পের টহল দল রতনচন্দ্র কে আটক করেন। এ সময় তার সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে আসলেও রতন চন্দ্র আটক হন ভারতীয় বিএসএফের কাছে। পরে তাকে ভারতের কুচবিহার জেলার সিতাই থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ। কালিগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (১৫ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল ইসলাম বলেন, এক বাংলাদেশি যুবককে ভারতীয় বিএসএফ ধরে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে বিএসএফ’র সাথে আলোচনা করে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category